- Home
- সমস্যা ও সমাধান
- ত্বক
বয়স বাড়লে ত্বকে ভাঁজ পড়ে কেন?
- By Health Info
- ত্বক
- Unrated
আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক কারণেই চামড়ার ভাঁজ পড়তে শুরু করে। কিছু পরিবেশিক প্রভাব, যেমন সূর্যালোকের সংস্পর্শণ এবং ধূমপানের ধোঁয়া এটা আরো বাড়িয়ে দেয়। চামড়াকে টান টান করে ধরে রাখতে সাহায়তা করে কোলাজেন নামক যে প্রোটিন, আমাদের বয়স বাড়তে থাকলে তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এর ফলে ত্বক পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে। চামড়ার যে স্থিতিস্থাপকতা সেটি আসে ইলাস্টিন থেকে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায়তা করে। বয়স বাড়ার প্রতিক্রিয়ায় উভয় উপাদানই ক্ষয় হয় বা পরিমাণে হ্রাস পায়। এর ফলে ত্বকে দেখা দেয় শুষ্ক্ষ ভাব, গড়ে উঠে ভাঁজ; যাকে সাধারণভাবে বলিরেখা বলে। এসব পরিবর্তন অপরিবর্তনীয়। তবে এসব পরিবর্তন নিমিষে ঘটে না, পর্যায়ক্রমে অনেক বছর ধরেই ঘটতে থাকে। তবে এটা জেনে রাখা ভালো যে, সূর্যের আলোর প্রতিক্রিয়া, ধূমপানের ধোঁয়া, এবং দূষণ এবং এ ধরনের আরো অনেক কিছু ব্যাপারটা দ্রুততর করে।
শ্বেতী রোগ নিয়ে ভ্রান্ত ধারণা
- By Health Info
- ত্বক
- Unrated
ত্বকের কোনো অংশ যখন হঠাৎ করে সাদা হয়ে যায়, চিন্তিত হয়ে পড়েন তখন সবাই। যদিও ত্বক সাদা হয়ে যাওয়ার অনেক কারণ আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা জানতে চান এটা শ্বেতী রোগ কি না? যদি শ্বেতী হয় তবে প্রায় ক্ষেত্রেই প্রচন্ড মানসিক চাপে রোগীসহ পরিবারের লোকজন সবাই হতাশ হয়ে পড়েন। কারণ তাদের মাঝে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণা।
ত্বক পরিচর্যা করবেন কিভাবে
- By Health Info
- ত্বক
- Unrated
সবার চেহারার গঠন ও ত্বকের ধরন একরকম নয়। কালো মুখ, রুক্ষ চুল ইত্যাদিতে ভয় বা সঙ্কোচন না পেয়ে মুখের যত্নে নিচের সাধারণ নিয়মগুলো মেনে চললেই হয়।
পাঠকের প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর
- By Health Info
- ত্বক
- Unrated
কিছুদিন থেকে আমার মুখের ত্বকে ভাসমান সরু লম্বা রক্তনালী দেখা দিয়েছে। এটি আমার মুখকে বিকৃত করে দিয়েছে। এর স্থায়ী সমাধান চাচ্ছি।
পাঠকের প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর
- By Health Info
- সমস্যা ও সমাধান , মেয়েলি সমস্যা , ত্বক
-
Rating:




পাঠকের প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর
গরমে চর্মরোগ
- By Health Info
- ত্বক , সমস্যা ও সমাধান , ত্বক
-
Rating:




কিছু কিছু চর্মরোগ আছে, যা গরম এলেই দেখা দেয় আবার শীত এলে আপনা আপনিই কমে যায়। সে রকম দু-একটি রোগ নিয়ে আজ সংক্ষিপ্ত আকারে আলোচনা করা যাক। যারা ঘামাচিতে ভোগেন তারা লক্ষ্য করে থাকবেন গরম চলে গেলে ঘামাচি চলে যায়। যারা দাদে ভোগেন তারা দেখবেন গরম কাল এলেই তা বাড়তে থাকে এবং প্রচণ্ড চুলকায়। যাদের শরীরে ছুলি হয় তারা লক্ষ্য করলে দেখবেন শীত এলে ছুলি আর দেখা যায় না। কিন্তু গরমকাল আসতে না আসতেই তা আবার ফুটে উঠতে থাকে।
এই গ্রীষ্মে সানস্ক্রিন
- By Health Info
- ত্বক
- Unrated
একটা সময় ছিল যখন মানুষ সানস্ক্রিন বলতে কী বুঝায় তা-ই জানত না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সানস্ক্রিনের গুরুত্বও মানুষের কাছে বিকশিত হয়ে উঠেছে। ত্বকের যৌবন ধরে রাখতে রূপবিজ্ঞানীদের কাছে সানস্ক্রিনের আবিষ্কার নিঃসন্দেহে একটি দুর্লভ বিজয়। সূর্যের অতি বেগুনিরশ্মি যে মানব ত্বকের ব্যাপক ক্ষতি করে তা একসময় মানুষ জানতই না। কিন্তু বিজ্ঞান আর জ্ঞানের উত্তরণের সাথে সাথে আজ একেবারেই পরিষ্কার হয়ে গেছে যে ত্বককে মোহনীয় উজ্জ্বল আর কোমনীয় করে রাখতে এর চেয়ে উত্তম কোনো আবিষ্কার বোধ হয় আর নেই।
ত্বকের সমস্যা
- By Article Poster
- ত্বক , ত্বক
-
Rating:




সমস্যাঃ আমার বয়স ২২। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৫৮ কেজি। বেশ কয়েক বছর আগে আমার অণ্ডকোষে বেশ কয়েকটা ছোট ছোট শক্ত গোটা অনুভব করি। ব্যথা কিংবা অন্য কোনো সমস্যা না হওয়ায় প্রথমে তেমন গুরুত্ব দিইনি। এখন এগুলো আরও বড় ও শক্ত হয়েছে। বেশ চুলকায়।
ত্বকের সমস্যা
- By Daily Prothom Alo
- ত্বক
- Unrated
(ডা· রাশেদ মোহাম্মদ খান) প্রতিবছর শীতকাল এলেই আমার হাড়ের ত্বক পুরু ও শক্ত হয়ে যায়। তারপর আস্তে আস্তে উঠতে থাকে। এভাবে সারা শীতে দুই থেকে তিনবার হাতের চামড়া ওঠে। সবচেয়ে বড় সমস্যা হলো, প্রথমবার ওঠার পরপরই আঙুলের ওপরের দিকে ফেটে যায়। এমনকি লিখতে বা খেলতে গেলে অনেক সময় ফাটল দিয়ে রক্ত বেরিয়ে আসে।
ত্বকের সমস্যা
- By Daily Prothom Alo
- ত্বক
- Unrated
(ডা· রাশেদ মোহাম্মদ খান) আপনি আপাতত মাথায় অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু কিটোকোনাজল দুই শতাংশ সপ্তাহে দুবার ব্যবহার করতে থাকুন| এ ছাড়া ইরিত্রোমাইসিন দুই শতাংশ লোশন দিনে দুবার করে মুখে ব্যবহার করুন|
ত্বক