স্বাস্থ্যকথা

পাকস্থলী ক্যান্সার

জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে যে সকল পূর্ণ বয়স্ক ব্যক্তি হেলিকোব্যাক্টর পাইলোরি-তে সংক্রমিত হয়েছেন তাদের নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করা হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের দু’মাস ধরে প্রতিদিন আড়াই আউন্স করে ব্রকোলি স্প্রাউট অথবা একই পরিমাণে আলফা আলফা স্প্রাউট খেতে দেয়া হয়। আট সপ্তাহ পর তাদের মল ও নিঃশ্বাস পরীক্ষা (Stool & breath test) করে দেখা যায় যারা ব্রকোলি স্প্রাউট খেয়েছিলেন তাদের হেলিকোব্যাক্টর পাইলোরি-এর বায়োমার্কার উল্লেখযোগ্য হারে কমে গেছে। অন্যদিকে, যারা আলফা আলফা স্প্রাউট গ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন ধরা পড়েনি।
বিশ্বে পাকস্হলীর ক্যান্সারে মৃত্যুর হার অধিক। সৌভাগ্যের বিষয় হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্যাষ্ট্রিক ক্যান্সারে মৃত্যুর হার কমতে শুরু করেছে। পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রতি বছর ৬ লাখ ২৮ হাজার লোক গ্যাষ্ট্রিক ক্যান্সারে মারা যাচ্ছে। বিশ্বে গ্যাষ্ট্রিক ক্যান্সারের হার জাপানিদের ক্ষেত্রে অনেক বেশি। কোরিয়া, রাশিয়া, উত্তর আমেরিকা, অষ্ট্রেলিয়া, ইউরোপ ও আফ্রিকায় এই রোগ দেখা যায়। তবে এটি এমন একটি মারাত্মক ব্যাধি যা বিশ্বের সব মানুষের মাঝে দেখা যায়। কোনো কোনো জাতির মধ্যে এই রোগ অধিক, কোনো কোনো জাতির মধ্যে এই রোগের হার খুবই কম।


Categories

No popular authors found.


-->