- Home
- শারিরিক ও মানসিক ফিটনেস
- মহিলাদের ওজন বাড়লে স্তন ক্যান্সার হৃদরোগ ও ডায়াবেটিসের নিশ্চিত ঝুকি
মহিলাদের ওজন বাড়লে স্তন ক্যান্সার হৃদরোগ ও ডায়াবেটিসের নিশ্চিত ঝুকি
- By Health Info
- শারিরিক ও মানসিক ফিটনেস
- Unrated
আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউট মহিলাদের ওজন বৃদ্ধির সঙ্গে স্তন ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিসের নিশ্চিত ঝুকি সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি ৭২ হাজার মহিলাদের ওপর দীর্ঘ গবেষণা চালিয়ে দেখেছে ২০ বছরের পর থেকে যেসব মহিলাদের ওজন বছরে ১ থেকে ২ পাউন্ড বাড়ে তাদের হৃদরোগ, ডায়াবেটিস ও স্তন ক্যান্সারের ঝুকি সব চেয়ে বেশী। প্রতিষ্ঠানটি গবেষণায় দেখেছে যেসব মহিলাদের ওজন ৩০ পাউন্ড বেড়েছে তাদের মেনোপজের পর স্তন ক্যান্সারের ঝুকি স্বাভাবিকের চেয়ে বেশী। গবেষণার সহযোগী মিস রেজিনা জেইগলার-এর মতে মহিলাদের ওজন বাড়ার সাথে সাথে এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোনের বৃদ্ধি ঘটে। আর এই হরমোনের বৃদ্ধির ফলে মহিলাদের মেনোপজের পর স্তন ক্যান্সারের ঝুকি বেড়ে যায়। যেসব মহিলাদের ওজন বাড়ে তাদের অন্যান্য ক্যান্সারের ঝুকিও বেশী। তাই রিপোর্টে বলা হয়, মহিলাদের ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়টি প্রথম থেকেই ভাবা উচিত।
**************************
ডাঃ মোড়ল নজরুল ইসলাম
চর্ম, এলার্জি ও যৌন সমস্যা বিশেষজ্ঞ এবং লেজার এন্ড কসমেটিক সার্জন।
সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
দৈনিক ইত্তেফাক, ২৪ এপ্রিল ২০১০।
**************************
ডাঃ মোড়ল নজরুল ইসলাম
চর্ম, এলার্জি ও যৌন সমস্যা বিশেষজ্ঞ এবং লেজার এন্ড কসমেটিক সার্জন।
সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
দৈনিক ইত্তেফাক, ২৪ এপ্রিল ২০১০।