স্বাস্থ্যকথা

  • Home
  • Syndicate
  • Site Map
  • Contact Us
  • Bangla Problem
  • View Blogs
  • View Authors
  • Become an Author
  • Account Login
  • Submit Article
  • Submit Blog
  • My Account
  • My Submissions
  • Logout ()
  • Home
  • শিশুর স্বাস্থ্য
  • শীতে শিশু থাকুক নিউমোনিয়ামুক্ত

শীতে শিশু থাকুক নিউমোনিয়ামুক্ত

  • By Health Info
  • শিশুর স্বাস্থ্য
  • Rating: ratingfullratingfullratingfullratingfullratingfull Unrated
শীতে শিশু থাকুক নিউমোনিয়ামুক্ত

">২ নভেম্বর ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’ পালিত হলো। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—‘নিউমোনিয়ার সঙ্গে যুদ্ধ করো, শিশুকে বাঁচাও’। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে পাঁচ বছরের কমবয়সী শিশুর মৃত্যুর হার অনেক বেশি। এর প্রথম কারণ নিউমোনিয়া। এই মারাত্মক রোগে আক্রান্ত হলে শিশুরা দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায়। প্রতিবছর সারা বিশ্বে ৪০ লাখ শিশু এই রোগে মৃত্যুবরণ করে। অর্থাত্ প্রতি ১৫ সেকেন্ডে একজন শিশু মারা যায়।

কারা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়
 যাদের বয়স দুই বছরের নিচে
 যারা অপুষ্টিতে আক্রান্ত
 যারা বুকের দুধ পান করেনি, বিশেষ করে শালদুধ
 যাদের হাম, টিবি, ডিপথেরিয়া, বিশেষ করে নিউমোনিয়ার টিকা দেওয়া হয়নি
 যেসব শিশু বদ্ধঘরে ও ঘনবসতিপূর্ণ স্থানে থাকে
 যাদের সামনে অন্য ব্যক্তিরা ধূমপান করে।
গ্রামের শিশুদের চেয়ে শহরের শিশুরা সে জন্য বেশি আক্রান্ত হয়, যার প্রধান কারণ ঘনবসতি ও বায়ুদূষণ।

নিউমোনিয়ার লক্ষণ
 কাশি, শ্বাসকষ্ট, জ্বর
 দ্রুত নিঃশ্বাস
 পাঁজরের নিচের অংশ ভেতরের দিক দেবে যাওয়া।
ওপরের লক্ষণগুলোর সঙ্গে শিশু খেতে না পারলে, বুকের ভেতর শব্দ হলে, শিশু নিস্তেজ হয়ে গেলে এবং খিঁচুনি হলে বুঝতে হবে, শিশু মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত। এ ক্ষেত্রে শিশুকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিতে হবে। তবে সাধারণ সর্দি, কাশি বা নাক বন্ধ থাকলে বাড়িতেই তার চিকিত্সা করা সম্ভব। নরম কাপড় দিয়ে নাক পরিষ্কার করে দিন, জ্বর থাকলে প্যারাসিটামল সিরাপ দিন এবং কাশির জন্য ঘরে তৈরি লেবু বা আদা বা তুলসীপাতার রসের সঙ্গে মধু মিলিয়ে খেতে দিন। তবে কাশির মাত্রা বেশি হলে চিকিত্সকের কাছে নিতে হবে। মনে রাখতে হবে, সব সর্দি-কাশি নিউমোনিয়া নয় এবং ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই।

নিউমোনিয়া প্রতিরোধের উপায়
 জন্মের পর এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ দিন এবং ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ পান করান
 বারবার হাত ধোবেন, বিশেষ করে শিশুকে কোলে নেওয়ার আগে
 ঘরে, বিশেষ করে শিশুর সামনে ধূমপান করবেন না
 রান্নাঘর ও শোয়ার ঘরের দরজা-জানালা খুলে রাখুন, যাতে করে রান্নার ধোঁয়া ঘরে আটকে না থাকে
 এক বছরের মধ্যে সময়মতো শিশু সব টিকা, বিশেষ করে নিউমোনিয়ার টিকা দিন।
আমাদের শিশুকে একটা সুন্দর জীবন উপহার দিতে, আসুন, আমরা সবাই চেষ্টা করি।

**************************
তাহমীনা বেগম
অধ্যাপক, শিশুরোগ বিভাগ
বারডেম ও ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা
প্রথম আলো, ১১ নভেম্বর ২০০৯।

Spread The Word

  • del.icio.us it
  • Digg this
  • Furl
  • Reddit
  • Yahoo! this!
  • StumbleUpon
  • Google Bookmarks
  • Live Favorites
  • Technorati

How would you rate the quality of this article?
Rating: * Poor Excellent
 


Categories

  • নাক, কান, গলা
  • হৃৎযন্ত্র, রক্ত ও রক্তসংবহনতন্ত্র
  • ফুসফুস ও শ্বাসনালী
  • পাকস্থলী ও পরিপাকতন্ত্র
  • কিডনী ও মূত্রসংবহনতন্ত্র
  • লিভার
  • চক্ষু
  • দাঁত ও মাড়ি
  • নখ ও চুল
  • মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র
  • প্রোস্টেট গ্লান্ড
  • মাংশপেশী
  • হাত ও পা
  • হাড়
  • ত্বক
  • মুখ ও জিহবা
  • শিশুর স্বাস্থ্য
  • নারীর স্বাস্থ্য
  • পুরুষের স্বাস্থ্য
  • প্রসূতির স্বাস্থ্য
  • মানসিক স্বাস্থ্য
  • বয়ঃসন্ধি
  • প্রাথমিক চিকিৎসা
  • বার্ধক্যের সাধারন সমস্যা
  • শারিরিক ও মানসিক ফিটনেস
  • মাদকাসক্তি ও প্রতিকার
  • পরিবার পরিকল্পনা
  • ভেষজ সম্পদ
  • হেলথ টিপস
  • ঘুম
  • রোগ, কারণ ও প্রতিরোধ
  • ক্যান্সার
  • সমস্যা ও সমাধান
  • খাদ্য ও পুষ্টি
  • আধুনিক চিকিৎসা
  • স্বাস্থ্য সংবাদ
  • সতর্কতা
  • অন্যান্য
  • ব্যক্তিত্ব

Article Options

  • Email to Friend
  • Print Article
  • Remove from Favorites
  • Add to Favorites
  • Remove from 'Articles to Read'
  • Add to 'Articles to Read'

Your Favorite Articles

  • উপদ্রুত এলাকায় যা দরকার
  • শীতে হাঁপানি থেকে সাবধান
  • বিশেষজ্ঞের চেম্বার থেকে
  • মাইগ্রেইনঃ মাথা ব্যথা
  • সংবেদনশীল অঙ্গে ব্যথা
View All Favorites

Articles to Read

  • উপদ্রুত এলাকায় যা দরকার
  • শীতে নাকের অ্যালার্জি
  • মাইগ্রেইনঃ মাথা ব্যথা
  • সংবেদনশীল অঙ্গে ব্যথা
  • শিশুর মানসিক সমস্যা

You Recently Viewed...

  • প্রয়োজন ছাড়া ঘন ঘন এক্সরে করাবেন না
  • হৃদরোগ প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
  • ডায়াবেটিসে দাঁত ও মাড়ির সমস্যা
  • বাতজ্বরের মূল উৎস টনসিলের প্রদাহ
  • ইয়াবা আসক্তদের চিকিৎসায় করণীয়

Popular Authors

  • Health Info
  • Article Poster
  • Daily Prothom Alo
  • Daily Naya Diganta
  • Daily Ittefaq
  • Daily Amardesh
  • Daily Jaijaidin
No popular authors found.

Recent Blogs

View all blogs

Popular Articles

  • প্রি-ম্যাচিউর ইজাকুলেশন: পুরুষের স্বাস্থ্য সমস্যা By Health Info | 11/15/2008
  • উত্তেজক ওষুধ খাবেন না- প্রয়োজন ফিটনেস By Health Info | 05/24/2008
  • তরুণদের বিয়ে ভীতি By Daily Ittefaq | 03/12/2008
  • কালোজিরাঃ রোগ প্রতিরোধে By Daily Naya Diganta | 11/20/2007
  • ভুল ভেঙে দাও ভুল জেনে নাও : মুরগির না হাঁসের ডিম কোনটি ভালো? By Health Info | 05/8/2010
No popular articles found.


-->

স্বাস্থ্যকথা