- Home
- রোগ, কারণ ও প্রতিরোধ
- ডায়াবেটিস
- ডায়াবেটিসের চিকিত্সায় নতুন নীতিসূত্র
ডায়াবেটিসের চিকিত্সায় নতুন নীতিসূত্র
- By Health Info
- ডায়াবেটিস
- Unrated
ক্যালিফোর্নিয়ার সান্তাবারবারায় সানসুম ডায়াবেটিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ও নির্বাহী কর্মকর্তা জোভানোভিক আরও বলেন, ‘গর্ভকালে ডায়াবেটিস থাকলেও চিহ্নিত না হওয়া এবং রক্তের উচ্চমান সুগার থাকলেও শনাক্ত না হওয়ার জন্য পরবর্তীকালে মা ও শিশুর ঘটে নানা ধরনের জটিলতা।’ সবচেয়ে ভয়াবহ জটিলতাগুলো হলো, গর্ভের ভ্রূণের অস্বাভাবিক গঠন, গর্ভের শিশুর মৃত্যু বা অস্বাভাবিক বাড়ন বা বিকাশ। গর্ভের ভেতরে শিশুর বাড়ন এবং অতিবাড়ন—দুই ধরনের জটিলতাই হতে পারে।
জোভানোভিক আরও বলেন, ‘এই গাইডলাইন প্রয়োজন ছিল এ কারণে যে, গর্ভকালে ডায়াবেটিস বা রক্তে সুগার বেড়ে গিয়ে গর্ভের জটিলতা বিশ্বজুড়ে এখন শতকরা দশ ভাগেরও বেশি ক্ষেত্রে ঘটছে। গর্ভকালে প্রধান চিকিত্সাসমস্যা যেগুলো হয়, এর প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়েছে ডায়াবেটিসজনিত জটিলতা।
দুই ধরনের সমস্যাই পরবর্তীকালে মায়ের বা শিশুর অ্যাডাল্ট মেটাবলিক সিনড্রোম বা ডায়াবেটিস ঘটাতে পারে।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জরুরি পরামর্শ দিয়েছেন, আর টাইপ-২ ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ করে নিজের রক্তের সুগার নিজে তদারক করার পরামর্শ দিয়েছেন।
ডায়াবেটিক রোগীদের দাঁত ও মাড়ির সঠিক পরিচর্যা নেওয়া শিক্ষা দিতে হবে। মুখগহ্বরের স্বাস্থ্য ভালো না থাকলে মাড়ির প্রদাহ (জিনজিভাইটিস) হতে পারে। তা থেকে ক্রমে হতে পারে বড় রকমের প্রদাহ, সংক্রমণ এবং ক্রমে ক্রমে ‘পেরিওডোন্টাল রোগের’ মতো জটিলতা। প্রদাহ হলে ইনসুলিন সংবেদনশীলতা কমে যায় এবং এভাবে দেহের অভ্যন্তরে রক্ত-গ্লুকোজ নিয়ন্ত্রণে ঘটে গোলযোগ।
আইডিএফ সহসভাপতি ও ওরাল হেলথ গাইড লাইনস গ্রুপ কমিটির চেয়ারম্যান ডা. ম্যাসিমো ম্যাসি ব্যানিডিটি বলেন, যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের নিয়মিত পরিচর্যার সময় মুখের স্বাস্থ্যের দিকটা অবহেলিত হয়। তাঁর বক্তব্য, গবেষণার মাধ্যমে এর সঠিক সূত্রটি এখনো নিরূপিত না হলেও ডায়াবেটিস, ‘পেরিওডোন্টাইটিস’ রোগের সূচনা ও অগ্রগতি বেশ অনুকূলভাবে প্রভাবিত করে।
তাই সাধারণ মানুষের মধ্যে মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার নীতিটি জোরদার করে বোঝানো এবং এটি প্রয়োগের চেষ্টা করতে হবে।
**************************
অধ্যাপক শুভাগত চৌধুরীর কলম থেকে
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক
ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা
প্রথম আলো, ২৮ অক্টোবর ২০০৯।