- Home
- রোগ, কারণ ও প্রতিরোধ
- জন্ডিস
- হেপাটাইটিস রোধে করণীয়
হেপাটাইটিস রোধে করণীয়
- By Health Info
- জন্ডিস
- Unrated
হেপাটাইটিস ভাইরাসজনিত রোগে প্রতি বছর বিশ্বে ১৫ লাখ মানুষ মারা যায়।
বিশ্বে প্রতি ১২ জনের মধ্যে ১ জনের ‘বি’ অথবা ‘সি’ ভাইরাস রয়েছে।
যারা ভাইরাসে আক্রান্ত তাদের অনেকেই জানে না, তারা ওই ভাইরাসে আক্রান্ত।
কিছু হেপাটাইটিস রোগ হলে তা আর ভালো হয় না। তাই সবার উচিত হেপাটাইটিস ‘এ’ ও ‘বি’ প্রতিরোধক টিকা নেয়া।
জেনে রাখা ভালো যৌনমিলন, রক্তের মাধ্যমে ও একই ইনজেকশন সিরিঞ্জ ব্যবহার করলে হেপাটাইটিস ভাইরাস সংক্রমিত হতে পারে।
সংক্রমিত রক্ত বা রক্তজাত দ্রব্যের স্পর্শে না আসা।
ইনজেকশনের যন্ত্রপাতি পারস্পরিক ব্যবহার না করা।
ব্যক্তিগত টয়লেট দ্রব্য রেজার, টুথব্রাশ ও রক্ত গ্রহণের দ্রব্য প্রভৃতি অন্য কেউ ব্যবহার থেকে থেমে যাওয়া।
ত্বক কাটাছেঁড়া, ক্ষত পরিষ্কার ও ওয়াটার প্রুফ ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা।
রক্তে ভেজা, রক্তাক্ত দ্রব্য, স্যানিটারি প্যাড টেমপুন ইত্যাদি মানুষের স্পর্শ থেকে দূরে ফেলতে হবে।
*************************
ডা. কাজী মাহবুবা আক্তার
দৈনিক নয়া দিগন্ত, ০৬ সেপ্টেম্বর ২০০৯।